ads
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ডেল্টা ধরনে শিশুদের ঝুঁকি কম : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ২৮ বার পঠিত

করোনার (কোভিড-১৯) অতি সংক্রামক ধরন ডেল্টায় শিশুদের আক্রান্ত হওয়ার ঝুঁকি কম বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউিএইচও)। সংস্থাটির কোভিড ১৯ টেকনিক্যাল কমিটির প্রধান মারিয়া ভ্যান কারখোভ শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

সুইজার‌ল্যান্ডের রাজধানী জেনেভায় ডব্লিউএইচওর কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে মারিয়া ভ্যান কারখোভ বলেন, ‘অনেকেই শঙ্কিত ছিলেন এই ভেবে যে, ডেল্টার কারণে শিশুদের করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়েছে কি না। একটা বিষয়ে আমাদের সবার পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন, তা হলো- ডেল্টা ধরন শিশুদের বিশেষভাবে আক্রমণ করে না। আমাদের গবেষণায় দেখা গেছে- ডেল্টার কারণে শিশুদের জন্য নতুন করে কোনো ঝুঁকি সৃষ্টি হয়নি; কিন্তু প্রাপ্তবয়স্ক মানুষ, যারা এখনো করোনা টিকার ডোজ নেননি বা নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে উদাসীন – তাদের জন্য ডেল্টা খুবই ঝুঁকিপূর্ণ।’

তিনি জানান, ডেল্টা ধরনের গঠন, কী কারণে এটি এত সংক্রামক এবং কোন শ্রেণির মানুষজনের এই ধরনে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি- এসব বিষয়ে বৈজ্ঞানিক অনুসন্ধান ও গবেষণা করছে ডব্লিউএইচও।
বিশ্বের অনেক দেশে স্কুল ও শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার বিষয়ে মারিয়া ভ্যান কারখোভ বলেন, ‘মাহামারি পরিস্থিতিতে কীভাবে স্কুল ও শিক্ষপ্রতিষ্ঠানের কার্যক্রম পুনরায় শুরু করা যায় – তা নিয়ে একটি পরিকল্পনা বা গাইডলাইন প্রস্তুতের উদ্যোগ নিয়েছে ডব্লিউএইচও।’

সূত্র : এএফপি

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102