ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আফগান সেনার ২৪ ঘণ্টার অভিযানে ১৩১ তালেবান নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে গত ২৪ ঘণ্টার সেনা অভিযানে বিদেশি জঙ্গিসহ ১৩১ তালেবান সদস্য নিহত হয়েছে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে কাবুল থেকে আইআরআইবি এ তথ্য জানিয়েছে।

দেশটির মন্ত্রণালয় বলেছে, আফগানিস্তানের আটটি প্রদেশ বিশেষ করে হেরাত, কান্দাহার ও গজনিতে গত একদিনের সেনা অভিযানে এসব তালেবান সদস্য নিহত ও অপর ৬২ জন আহত হয়েছেন। অভিযানে তালেবানের পেতে রাখা বেশ কয়েকটি মাইন ফিল্ড শনাক্ত ও ধ্বংস করা হয়।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় দেশটির বাদাখশান প্রদেশে তালেবানের হয়ে লড়াই করা দুই চেচেন নাগরিককে হত্যা করার দাবি করেছে। আফগান বার্তা সংস্থা ‘আওয়া’র খবরে বলা হয়েছে, শনিবার বাদাখশান প্রদেশের ইয়াওয়ান জেলায় চালানো এক বিমান হামলায় অন্তত ২১ তালেবান সদস্য নিহত হন। নিহতদের মধ্যে তিনজন কমান্ডার ও দুই চেচেন নাগরিক ছিলেন।
এ ছাড়া, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় তাখার প্রদেশের নিরাপত্তা সূত্রগুলো বলেছে, ওই প্রদেশের ২০টি গ্রাম থেকে তালেবানদের হটিয়ে দিয়েছে সেনাবাহিনী। তাখার প্রদেশের তালিকান শহরে গত কয়েকদিন ধরে তালেবানের সঙ্গে আফগান সেনাবাহিনীর তুমুল লড়াই হয়েছে।

আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার শুরু হওয়ার পর গত কয়েক মাসে তালেবান দেশটির বিস্তীর্ণ অঞ্চল দখল করেছে। সাম্প্রতিক সময়ে এসব জেলা পুনরুদ্ধারের অভিযান শুরু করে আফগান সেনাবাহিনী। আফগানিস্তানের সরকারি সূত্রগুলো দাবি করছে, তারা গণবাহিনীর সহযোগিতায় তালেবানের হাতে বেদখল হয়ে যাওয়া বহু জেলা পুনরুদ্ধার করেছে।

সূত্র : পার্সটুডে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102