ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অলিম্পিক থেকে এবার বিদায় নিলেন জহির রায়হান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

টোকিও অলিম্পিকে মিশন শেষ হল বাংলাদেশের। সবশেষ ইভেন্ট অ্যাথলেটিক্সের ৪০০ মিটার স্প্রিন্টের ৩ নম্বর হিট থেকে বিদায় নিয়েছেন বাংলাদেশের একমাত্র দৌড়বিদ জহির রায়হান।

৪০০ মিটার অতিক্রম করতে জহির সময় নেন ৪৮ দশমিক ২৯ সেকেন্ড। যা নিজের সেরা টাইমিং এর চেয়েও ১ দশমিক ৯ সেকেন্ড কম। তার অবস্থান ৮ম।

এই হিটে প্রথম স্থান দখল করেছনে মার্কিন যুক্তারাষ্ট্রের মাইকেল চেরি তিন সময় নিয়েছেন ৪৪ দশমিক আট দুই সেকেন্ড। ৪৫ দশমিক পাঁচ সেকেন্ড সময় নিয়ে বার্বাডোজের জনস জনাথন হয়েছেন দ্বিতীয়।

আর তৃতীয় স্থান অধিকার করেন জামাইকান টেইলর ক্রিস্টফার তিনি সময় নেন ৪৫ দশমিক দুই শুন্য সেকেন্ড। এই হিট থেকে প্রথম তিন জনই খেলবেন সেমিফাইনাল রাউন্ডে। ৪০০মিটার হ্যান্ড টাইমিংয়ে জহিরের রের্কড ৪৭.২০ সেকেন্ড।

দ্য গ্রেটেস্ট শো অন আর্থের এবারের আসরে লাল-সবুজের পতাকা বহন করেছেন অ্যাথলেট জহির রায়হান। ওয়াইল্ডকার্ডে টোকিওতে অংশ নেন স্প্রিন্টার জহির।

জহিরের প্রতিদন্দী ছিলেন মার্কিন চেরি মাইকেল, স্লোভেনিয়া ইয়ানাজিজ লুকা, কংঙ্গো জায়াল অ্যানথনি, ত্রিনিদাদ হলেয়ার্ড ডয়েট, জামাইকান টেইলর ক্রিস্টফার, ব্রাজিল কার্ভালো লুকাস, বার্বাডোজ জনস জনাথন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102