ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভূমধ্যসাগর থেকে নারী ও শিশুসহ ৯৩ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

ভূমধ্যসাগর থেকে নারী ও শিশুসহ ৯৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

গত বৃহস্পতিবার (২৯ জুলাই) রাতে ভূমধ্যসাগরে ‘সি-ওয়াচ থ্রি’ নামের একটি জাহাজ দু’টি নৌকা থেকে ৩৩ জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে।

মাল্টার জন্য নির্ধারিত ভূমধ্যসাগরের তল্লাশি ও উদ্ধার জোনে এই দুটি নৌকাকে লিবিয়ার কোস্টগার্ড আটক করে। উদ্ধার হওয়া সবাই দক্ষিণ সুদান, তিউনিসিয়া, মরক্কো, আইভরি কোস্ট ও মালির বাসিন্দা।
উদ্ধার হওয়াদের মধ্যে ৯ জন শিশু ছিল, যাদের কোনো অভিভাবক ছিল না। এর মধ্যে মধ্যে তিন জন বয়সে বেশ ছোট। নৌকায় সাত মাসের গর্ভবতী এক নারীও ছিলেন। এছাড়াও ওই ৩৩ জন অভিবাসন প্রত্যাশীদের মধ্যে অনেকেই আহত ছিলেন।

এ ঘটনার পর শুক্রবার (৩০ জুলাই) ভোরে লিবিয়ার তল্লাশি ও উদ্ধার জোনে অতিরিক্ত যাত্রী বোঝাই একটি কাঠের নৌকা থেকে ৬০ জনেরও বেশি ইউরোপ অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করে সি-ওয়াচ থ্রি। উদ্ধার হওয়াদের বেশিরভাগই লিবিয়ার নাগরিক।

সূত্র- রয়টার্স।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102