ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সবচেয়ে বড় মুখ, গিনেস বুকে টিকটক তারকা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

অনেক বড় মুখ। এ জন্য সবসময় হীনমন্যতায় ভুগতেন। কিন্তু এই বিব্রতকর মুখের কারণে এখন তার নাম উঠল গিনেস বুকে। তিনি হাঁ করে ২ দশমিক ৫৬ ইঞ্চি পর্যন্ত মুখ ফাঁকা করতে পারেন। গিনেস বিশ্ব রেকর্ডের নারী ক্যাটাগরিতে সবচেয়ে বড় মুখ হিসেবে জায়গা পেয়েছেন ৩১ বছর বয়সী এই মার্কিন টিকটক তারকা। তার নাম সামান্থা রামসডেল।

এই বিশাল মুখের কারণে টিকটকে সামান্থার ১০ লাখের বেশি ফলোয়ার। মুখের ফাঁকার মধ্যে একটা আস্ত আপেল পুরে ফেলতে পারেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরনের বেশকিছু ভিডিও আপলোড করেছেন তিনি।

মুখের ফাঁকা মাপতে সামান্থা স্থানীয় দাঁতের চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। তার সঙ্গে গিনেস বিশ্ব রেকর্ডের একজন বিচারক ছিলেন। তার উপস্থিতিতেই ড. এলকে চ্যাং ডিজিটাল ক্যালিপারের সাহায্যে সামাস্থার মুখ হাঁ করার পর ঠোঁটের ওপর থেকে নিচ পর্যন্ত মাপ নেন। এরপরই গিনেস বিশ্ব রেকর্ডে অন্যদের পেছনে ফেলে ঠাঁই করে নেন সামান্থা।

‘যার জন্য সবসময় হীনমন্যতায় ভুগেছি। সব সময় চেয়েছি যে এটা যদি একটু ছোটো হত। তবে এখন এটাই আমার জন্য সবচেয়ে সেরা অর্জন হয়ে দাঁড়িয়েছে’, বলেন সামান্থা।

বর্তমানে যুক্তরাষ্ট্রের কিশোর আইজ্যাক জনসন ৪ ইঞ্চি মুখের ফাঁকা নিয়ে গিনেস বিশ্ব রেকর্ডে পুরুষ ক্যাটাগরিতে শীর্ষে আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102