ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ক্রিকেট থেকে বিরতিতে বেন স্টোকস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৪১ বার পঠিত
বেন স্টোকস

ক্রিকেট মনস্তাত্ত্বিক খেলা। আধুনিক যুগে তাই ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যকে বেশ গুরুত্ব দেয়া হয়; বিশেষ করে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দেশগুলোতে।

বেন স্টোকসই যেমন বিরতি চাইলেন অনির্দিষ্টকালের জন্য। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও (ইসিবি) কোনো আপত্তি না তুলে দলের সেরা এই অলরাউন্ডারের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানালো।

এতে করে ভারতের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজে স্টোকসের সেবা পাবে না ইংল্যান্ড। ইসিবি এক বিবৃতিতে জানিয়েছে, মূলত মানসিক স্বাস্থ্যকে গুরুত্ব দিতেই সরে গেছেন স্টোকস। তাছাড়া তার বাঁ হাতের আঙুলের চোটও পুরোপুরি সারেনি।

বুধবার থেকে শুরু হবে ভারত ও ইংল্যান্ডের মধ্যকার সিরিজটি। স্টোকস সরে যাওয়ায় বিকল্প হিসেবে সমারসেটের অলরাউন্ডার ক্রেইগ ওভারটনকে ডেকেছে ইংলিশরা।

ইংল্যান্ডের হয়ে ৭১টি টেস্ট, ১০১ ওয়ানডে আর ৩৪টি টি-টোয়েন্টি খেলেছেন স্টোকস। গত বছর অসুস্থ বাবার কাছে থাকার জন্য আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত ছুটি নিয়েছিলেন ৩০ বছর বয়সী এই অলরাউন্ডার। ডিসেম্বরে তিনি বাবাকে হারান।

স্টোকসের মানসিক ধকলের ব্যাপারটিকে খুব গুরুত্বের সঙ্গে দেখছে ইসিবি। বোর্ডের ম্যানেজিং ডিরেক্টর অ্যাশলে জাইলস জানালেন, যতদিন লাগে তারা এই অলরাউন্ডারকে ছুটি দিতে রাজি আছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102