ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তুচ্ছ ঘটনা নিয়ে মাথার চুল তুলে ফেলে স্ত্রীকে তিন তালাক দিল স্বামী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালীতে তুচ্ছ ঘটনা নিয়ে স্ত্রীর মাথার চুল টেনে তুলে মুখে তিন তালাক দিয়েছেন স্বামী। জগন্নাথপুর ইউনিয়নের চর মহেন্দ্রপুর গ্রামে গত শুক্রবার এ ঘটনা ঘটে।

শনিবার রাতে অসুস্থ স্ত্রী মাহফুজা খাতুনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন তার বাবা সাহেব আলী।

নির্যাতনকারী স্বামী জগন্নাথপুর ইউনিয়নের চড় মহেন্দ্রপুর গ্রামের মৃত ময়না শেখের ছেলে আলিম শেখ (৪০)।

নির্যাতনের শিকার দুই সন্তানের জননী মাহফুজা খাতুন জানান, টিউবওয়েল মেরামত করাকে কেন্দ্র করে তার স্বামী সাহেব আলী তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে সে প্রতিবাদ করে। তখন তার স্বামী ক্ষিপ্ত হয়ে মুখে তিন তালাক দিয়ে শারীরিকভাবে নির্যাতন করতে থাকে। সে সময় তার চুলের মুঠো ধরে টানাহেঁচড়া করে তার স্বামী; তখন পরিবারের অন্যরা এসে তাকে উদ্ধার করেন।

তিনি জানান, পরবর্তীতে তিনি দেখেন তার মাথার চুল গোড়া থেকে উপরে তার স্বামীর হাতে রয়ে গেছে।

তিনি আরও জানান ১ মাস পূর্বে তার স্বামী কাঁচি দিয়ে তার মাথার বেশ কিছু চুল কেটে নেয়। যে কারণে তিনি বাবার বাড়িতে চলে গিয়েছিলেন। পরবর্তীতে ব্র্যাক এনজিওর মাধ্যমে তার স্বামী তাকে নিয়ে যায়।

এ বিষয়ে কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102