ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীতে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৫৪ বার পঠিত

রাজধানীতে ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজ প্রদানের কার্যক্রম আবার শুরু হয়েছে আজ সোমবার (২ আগস্ট) থেকে। বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও স্বায়ত্তশাসিত হাসপাতালসহ বিভিন্ন টিকাদান কেন্দ্রে এ কার্যক্রম শুরু হয়।

গত মে মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে মজুত ফুরিয়ে যাওয়ায় অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের টিকাদান বন্ধ করে দেয়া হয়। ফলে প্রথম ডোজের টিকা নিয়েছেন এমন ১৫ লাখ ২১ হাজার মানুষ দ্বিতীয় ডোজ পাননি।

গতকাল রোববার (১ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি সংক্রান্ত স্বাস্থ্য বুলেটিনে বলা হয়, ২ আগস্ট থেকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রে এবং ৭ আগস্ট থেকে সারা দেশে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হবে।

গত ২৭ জানুয়ারি অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর ৭ ফেব্রুয়ারি থেকে ধারাবাহিকভাবে টিকাদান চলতে থাকে। তবে পরবর্তীতে ভারত টিকা রফতানিতে নিষেধাজ্ঞা দেয়ায় এপ্রিল মাসের ২৬ তারিখ থেকে প্রথম ডোজ টিকা দেয়া স্থগিত করে দেয়া হয়। মে মাসে টিকার জন্য নতুন নিবন্ধন বন্ধ করে দেয়া হয়। পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ কোভ্যাক্সের মাধ্যমে জাপান থেকে ২৪ জুলাই অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার প্রায় আড়াই লাখ ডোজ দেশে পৌঁছায়।

এর উপর ভিত্তি করেই এবার বাদ পড়াদের টিকার দ্বিতীয় ডোজ দেয়া শুরু হলো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102