ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বরিশালে একদিনে সর্বোচ্চ ৩১ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ৫ হাসপাতালে ৩১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে উপসর্গ নিয়ে ১৮ এবং করোনায় ১৩ জন মৃত্যুবরণ করেন যা বিভাগের সর্বোচ্চ সংখ্যা।

সোমবার (২ আগস্ট) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৭৯৮ জন। আরটিপিসিআর ল্যাবে শনাক্তের হার ৫৫ দশমিক ৮৫ শতাংশ।

জেলাভিত্তিক করোনা সংক্রমণ তথ্যে দেখা গেছে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি শনাক্ত হয়েছে বরিশাল জেলায় ২৮২ জন। এ পর্যন্ত এই জেলায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৪ হাজার ৪১৫ জন। সুস্থ হয়েছেন ৭ হাজার ৬৭২ জন। ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু নিয়ে মোট মারা গেছে ১৬২ জন।

মৃত্যুবরণকারীদের মধ্যে ১৮ জন উপসর্গ নিয়ে এবং চারজন করোনা রোগীসহ মোট ২২ জন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মৃত্যুবরণ করেন। এ ছাড়া দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন, ভোলা সদর হাসপাতালে ৬ জন এবং নেছারাবাদ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে একজন করোনা রোগী মৃত্যুবরণ করেছেন।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশনে ৪৭ জন ভর্তি হন। এর মধ্যে উপসর্গ নিয়ে ১৮ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ৩১১ জন চিকিৎসাধীন রোগী আছেন। যার মধ্যে ১১৪ জনের করোনা পজিটিভ, ১৯৭ জন আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। ২৪ ঘণ্টায় ১৮৮ জনের নমুনা আরটি পিসিআর ল্যাবে পরীক্ষা করানো হয়েছে। এর মধ্যে ১০৫ জন পজিটিভ ও ৮১ জন করোনা নেগেটিভ শনাক্ত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102