ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীতে ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত

পটুয়াখালীর মহিপুরে নিখোঁজের একদিন পর সানজিদা আক্তার (০৮) নামে তৃতীয় শ্রেণির এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার রাত নয়টার দিকে উপজলার ডালবুগঞ্জ ইউনিয়নের পশ্চিম মনসাতলী গ্রামের একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত সানজিদা কলাাপাড়ার ধুলাসার ইউনিয়নের শিষ আলমের মেয়ে।

জানা যায়, গত শনিবার দুপুরে সানজিদা তার খালার বাড়ি পশ্চিম মনসাতলী গ্রাম থেকে নিজ বাড়ি চর ধুলাসার গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়ে বাড়িতে পৌছায়নি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। গতকাল রাতে তার লাশ পশ্চিম মনসাতলী গ্রামের একটি ডোবায় ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
মহিপুর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। লাশের শরীরে কোন দাগ পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে পা পিচলে ওই শিশু পানিতে পড়ে গেছে। রিপোর্ট পাওয়ার পর বলা যাবে মৃত্যুর সঠিক কারণ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102