ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জয়পুরহাটে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

সোমবার সকালে উপজেলার রতনপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রতনপুর গ্রামের মৃত বিরাজ মোল্লার ছেলে দলীল লেখক দেলোয়ার হোসেন দুলাল (৫৫) ও মৃত আফছার হোসেনের ছেলে মোফাজ্জল হোসেন (৫৩)।

আহতরা হলেন- ওই গ্রামের মহসিনের ছেলে এমদাদুল হোসেন (২৭), বজ্রপাতে নিহত মোফাজ্জলের ছেলে ছাব্বির হোসেন (১৬), মৃত হামেদ আলীর ছেলে খলিল মিয়া (৫৫) ও উপজেলার কড়িয়া এলাকার শফীর উদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (২২)।

প্রত্যক্ষদর্শী কৃষক মামুনুর রশিদ জানায়, ওই কৃষকরা জমিতে আমন ধানের চারা রোপণ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থেকে রক্ষা পেতে তারা পাশেই পুকুরের মাছ পাহাড়া দেওয়ার জন্য নির্মিত ঘরের বারান্দায় আশ্রয় নেন।

হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই দুই কৃষক মারা যান। এ সময় আহত হন চারজন। আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102