বগুড়ার শিবগঞ্জ উপজেলার চন্ডিহারায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত এবং বাবা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রবিবার রাতে দুর্ঘটনায় নিহতরা হলেন বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়াহাট এলাকার আলতাব হোসেনের স্ত্রী মিনু বেগম (৪০) এবং তাদের মেয়ে আফরিন (১৭)। এই দুর্ঘটনায় মিনু বেগমের স্বামী আলতাব হোসেন গুরুতর আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বগুড়া রিজিওয়নের হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ওসি খায়রুল ইসলাম জানান, আলতাব হোসেন তার স্ত্রী ও মেয়েকে মোটরসাইকেল করে মহাস্থানগড়ের দিকে যাচ্ছিলেন। চন্ডীহারা এলাকায় পৌঁছালে ঢাকাগামী একটি বাস পিছন থেকে তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মিনু বেগম ও তার মেয়ে আফরিন মারা যায়।
পরে আহত অবস্থায় আলতাব হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে দেয়। আলতাবের স্ত্রী ও মেয়ের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।