ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ত্রিপক্ষীয় চুক্তিতে চীনের সঙ্গে যৌথ টিকা উৎপাদন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৫ বার পঠিত

টিকার যৌথ উৎপাদন শুরুর বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) পাঠিয়েছে চীন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মতি বা স্বাক্ষরের পর বাংলাদেশ সরকার (স্বাস্থ্য মন্ত্রণালয়), চীনা কোম্পানি সিনোফার্ম ও ইনসেপ্টার ত্রিপক্ষীয় চুক্তির মাধ্যমে দেশে টিকার যৌথ উৎপাদন শুরু হবে।

সোমবার (২ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এসব তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, টিকার যৌথ উৎপাদনে এমওইউ সইয়ে প্রস্তাব দিয়েছে চীন। আমরা প্রস্তাবটি স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয়, বাংলাদেশের ইনসেপ্টা কোম্পানি ও সিনোফার্ম এই টিকার যৌথ উৎপাদন করবে। এমওইউ যত দ্রুত হবে, ততই ভালো।

টিকার যৌথ উৎপাদনের বিষয়ে আর দেরি করা ঠিক হবে না বলে মত দেন মন্ত্রী। তিনি বলেন, ‘এটা যেকোনো মুহূর্তে শুরু না করা গেলে, ডিল করা ঠিক হবে না। এই এগ্রিমেন্ট এতো আহামরি কিছু না। আমি মনে করি, আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উচিত এটা যত দ্রুত সম্ভব ডিসক্লোজ করা।’

ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং সোমবার (২ আগস্ট) পদ্মায় মোমেনের সঙ্গে সাক্ষাতে আসেন বলেও জানান তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আজ চীনের রাষ্ট্রদূত এসেছিলেন। তিনি এসব বিষয়ে আলাপ করেছেন।

রাশিয়ার সঙ্গে টিকার যৌথ উৎপাদনের অগ্রগতি সম্পর্কে মোমেন বলেন, ‘আমরা সবকিছু পাঠিয়েছি। করোনা পরিস্থিতির কারণে সেখানে অনেক লোকজন অফিসে আসে না। এজন্য একটু দেরি হচ্ছে। কিন্তু এটা আমাদের গরজ, আমরা লেগে আছি।’

‘রাশিয়া থেকে কেনা টিকা দেশে কবে আসবে’ -এমন প্রশ্নের জবাবে ড. মোমেন জানান, এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102