ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চট্টগ্রামে মাইক্রোবাসের ধাক্কায় নিরাপত্তাকর্মী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় মো. আব্দুল মান্নান (৫০) নামে এক নিরাপত্তাকর্মী নিহত হয়েছেন। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত মো.আব্দুল মান্নান সীতাকুণ্ড থানার নড়ালিয়া গ্রামের মিঞাজী বাড়ির মরহুম নূর আহম্মদের ছেলে। তিনি স্থানীয় একটি ইস্পাত শিল্প কারখানায় নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন। মাইক্রোবাসটি আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়বকুণ্ডের একটি ফ্যাক্টরিতে কাজ শেষ করে সকালে সাইকেলে করে পিএইচপি গেইট এলাকায় আসলে একটি মাইক্রোবাস ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে সীতাকুণ্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে রেফার করেন।

বার আউলিয়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ছাদেকুর রহমান বলেন, মাইক্রোবাসের ধাক্কায় আহত মান্নান চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মাইক্রোবাসটি থানায় আটক রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102