ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সাতক্ষীরায় করোনা ও উপসর্গে ৫ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৭২

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

সাতক্ষীরা করোনা ডেডিকেডেট মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় ৫ জনের মৃত্যু হয়েছে। আর ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৭২ জন।

জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৫ জন। এছাড়া জ্বর, সর্দি, কাশি নিয়ে আরও ৫৫০ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ১৪৫ জন। এর মধ্যে সাতক্ষীরা করোনা ডেডিকেটেড মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন করোনা পজেটিভ রোগী সহ উপসর্গ নিয়ে মোট ১৬৪ জন চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি নিশ্চত করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. জয়ন্ত সরকার।

এদিকে ২৪ ঘন্টায় সাতক্ষীরার করোনা ডেডিকেটেড হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু ব্যক্তিরা হলেন তালা উপজেলার তালা গ্রামের আনছার আলীর স্ত্রী আইনুফ (৬৫) ও পাঁচরখি গ্রামের আনছার আলীর ছেলে সাজ্জাত আলী (৬০), দেবহাটা উপজেলার কুড়া গ্রামের আদও আলীর ছেলে মনিনুর (৩৫), শ্যামনগর উপজেলার গুমনতলী গ্রামের শহর আলীর ছেলে সলিমুল্লাহ (৯০), কলারোয়া উপজেলার তুলসীডাঙ্গা গ্রামের মাদার দফাদারের ছেলে লতিফ দফাদার (৭৫)। তারা বেশ কিছু দিন ধরে জ্বর, কাশি, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টার মধ্যে তাদের মৃত্যু হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102