ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভ্যাকসিন ছাড়াই সুঁই পুশ, ব্যবস্থা নেয়ার সুপারিশ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

করোনার টিকা ছাড়াই সুঁই পুশের ঘটনায় টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী স্বাস্থ্য পরিদর্শক অভিযুক্ত সাজেদা আফরিনের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করেছেন জেলা সিভিল সার্জন। সোমবার বিকালে সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বরাবর তদন্ত প্রতিবেদনসহ লিখিত চিঠি পাঠিয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রবিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ২ নম্বর বুথে টিকা দিচ্ছিলেন সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন। এ সময় সাজেদা আফরিন টিকা গ্রহণকারীদের শরীরে শুধু সুঁই পুশ করে টিকা না দিয়ে সিরিঞ্জ ফেলে দেন। বিষয়টি নজরে আসে টিকা গ্রহণকারীদের। তারা ঘটনাটি স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা (আরএমও) চিকিৎসক মো. শামীমকে জানান। পরে ফেলে দেওয়া সিরিঞ্জগুলো বাছাই করে ২০টি সিরিঞ্জের ভেতর টিকা দেখতে পান চিকিৎসক শামীম। তখন তিনি নিশ্চিত হন সুঁই পুশ করা হলেও এসব ব্যক্তির শরীরে টিকা দেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে সহকারী স্বাস্থ্য পরিদর্শক সাজেদা আফরিন বলেন, ‘প্রচুর লোকের চাপ ছিল। অনিচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটে গেছে।’

ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান বলেন, ‘এ ঘটনায় ওইদিন তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। পরে সোমবার বিকালে সংশ্লিষ্টরা তদন্ত প্রতিবেদন জমা দিয়েছেন। তদন্তে অভিযুক্ত ব্যক্তি বিষয়টি স্বীকার করেছে। পরে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বরাবর তদন্ত প্রতিবেদনসহ চিঠি পাঠানো হয়েছে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102