ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেলেনার সহযোগী হাজেরা ও সানাউল্ল্যাহ নূরী গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৮ বার পঠিত

আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপ-কমিটি থেকে সদ্য অব্যাহতি পাওয়া হেলেনা জাহাঙ্গীরের দুই সহযোগী হাজেরা খাতুন ও সানাউল্ল্যাহ নূরীকে রাজধানীর গাবতলী এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

সোমবার (২ আগস্ট) ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (৩ আগস্ট) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

র‍্যাব জানায়, দুপুরে কুর্মিটোলার র‍্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

গত ২৯ জুলাই রাতে রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেপ্তারের পর হেলেনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আরও তিনটি মামলা করা হয়।

এর মধ্যে একটি মামলায় তিনি রিমান্ডে রয়েছেন। অপর মামলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ও বন্যপ্রাণী সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।

ওইদিন রাতে রাজধানীর পল্লবী থানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করা হয়।

সম্প্রতি ‘চাকরিজীবী লীগ’ নামে একটি নামসর্বস্ব সংগঠনের সদস্য আহ্বান করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন হেলেনা জাহাঙ্গীর। এ ঘটনায় আওয়ামী লীগের কেন্দ্রীয় মহিলা বিষয় উপকমিটি থেকে তাকে অব্যাহতি দেয়া হয়। একইসাথে অব্যাহতি পান কুমিল্লা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ থেকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102