ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যশোরে করোনা-উপসর্গে মারা গেলেন আরও ৮ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

যশোরে করোনা ও উপসর্গে আরও আটজন মারা গেছেন। এর মধ্যে করোনায় সাতজন ও উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ১৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ৭৭০ জনের নমুনা পরীক্ষায় ১৬৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে যবিপ্রবির জিনোম সেন্টারে ৫৪৭ জনের নমুনা পরীক্ষায় ১০৬ জন, জিন এক্সপার্ট মেশিনে সাতজনের নমুনা পরীক্ষায় দুইজন ও র‌্যাপিড অ্যান্টিজেন টেস্টে ২০৭ জনের নমুনা পরীক্ষায় ৫৮ জনের করোনা শনাক্ত হয়েছে।’

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরিফ আহমেদ বলেন, ‘বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২৩ জন। এর মধ্যে করোনার রেড জোনে ৯১ জন ও ইয়েলো জোনে ৩২ জন চিকিৎসা নিচ্ছেন।’

এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা ৩৬১। জেলায় মোট শনাক্ত হয়েছেন ১৯ হাজার ১৪৪ জন, সুস্থ হয়েছেন ১৫ হাজার ১০২ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102