ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চুয়াডাঙ্গায় করোনায় প্রাণ গেল আরও ৮ জনের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত

চুয়াডাঙ্গা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজন মারা গেছেন। মৃতদের মধ্যে চুয়াডাঙ্গা সদরের একজন, দামুড়হুদার তিনজন ও আলমডাঙ্গার চারজন রয়েছেন।

মঙ্গলবার (৩ আগস্ট) জেলার সিভিল সার্জন ডা. এএসএম মারুফ হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘একইদিন ১৯৫ টি নমুনা ফলাফলে ২৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে চুয়াডাঙ্গা সদরের ৯ জন, আলমডাঙ্গার পাঁচজন, দামুড়হুদার চারজন ও জীবননগরের আটজন।’

সিভিল সার্জন বলেন, ‘বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন এক হাজার ৭৮৫ জন। এর মধ্যে হোম আইসোলেশনে আছেন এক হাজার ৬৯৫ জন ও হাসপাতালে আছেন ৯০ জন।’

এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ছয় হাজার ১২৯ জনে। নতুন সুস্থ হয়েছেন চার হাজার ১৬১ জন। মারা গেছেন ১৮৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102