ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আদালতে আলোচিত হেলেনা জাহাঙ্গীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত

রাজধানীর গুলশান থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তিনদিনের রিমান্ড শেষে আলোচিত হেলেনা জাহাঙ্গীরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়েছে। আজ তার বিরুদ্ধে করা আরও তিন মামলায় ২২ দিনের রিমান্ড আবেদনের শুনানি অনুষ্ঠিত হবে বলে আদালত সূত্রে জানা গেছে।

মঙ্গলবার দুপুর ১ টা ৫০ মিনিটে তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির করা হয়েছে। এরপর ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে ফের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।

এর আগে রোববার ঢাকা মহানগর হাকিম আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গুলশান থানায় করা মামলায় পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহানুর রহমান।

এরও আগে শনিবার সরকারি অনুমোদন ও বৈধ কাগজপত্র ছাড়াই জয়যাত্রা টিভি সম্প্রচারসহ প্রতিষ্ঠানটি অবৈধভাবে পরিচালনা করার অভিযোগে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে করা মামলায় ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইয়ামিন কবির।

এ তিন মামলায় আজ রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার আটকের পর শুক্রবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে হেলেনা জাহাঙ্গীরকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এরপর গুলশান থানার মামলায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার পরিদর্শক (অপারেশন) শেখ শাহানুর রহমান।

শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম রাজেশ চৌধুরী তার জামিন আবেদন নামঞ্জুর করে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102