ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৮ দিনের রিমান্ডে হেলেনা জাহাঙ্গীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৫৭ বার পঠিত

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে বাদ পড়া হেলেনা জাহাঙ্গীরের আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৩ আগস্ট) ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শুনানি শেষে এই রিমান্ড মঞ্জুর করেন।

পল্লবী থানার পৃথক দুই মামলার তদন্ত কর্মকর্তা ১৪ দিনের রিমান্ডের আবেদন করে দুপুরে হেলেনা জাহাঙ্গীরকে আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক প্রত্যেক মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ৩১ জুলাই ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার পরিদর্শক (অপারেশন) ইয়ামিন কবির টেলিযোগাযোগ আইনে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। একই দিনে মিরপুর থানার প্রতারণার অভিযোগে করা মামলায় তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ড আবেদন করেন। উভয় আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক প্রত্যেক মামলায় চার দিন করে মোট আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৩০ জুলাই ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় হেলেনা জাহাঙ্গীরের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২৯ জুলাই হেলেনা জাহাঙ্গীরের গুলশান-২এর ৩৬ নম্বর রোডের বাসভবনে দীর্ঘ ৪ ঘণ্টা অভিযান শেষে রাত ১২টার দিকে র‌্যাব তাকে আটক করে সদর দফতরে নিয়ে যায়। ৩০ জুলাই তাকে গ্রেফতারের তথ্য জানায় র‍্যাব। ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে মিথ্যাচার, অপপ্রচার ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্থা ও ব্যক্তিদের সম্মানহানি করার অপচেষ্টার অভিযোগে হেলেনা জাহাঙ্গীরকে গ্রেফতার দেখানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102