ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

টাঙ্গাইলের নাগরপুরে বাড়ির পাশে খেলতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সহবতপুর ইউনিয়নের চরডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা চরডাঙ্গা গ্রামের রাসেল মিয়ার ছেলে রহমান (৭) ও রাসেলের ভাই জাহিদ মিয়ার ছেলে তালহাজ (৭)। শিশুরা সম্পর্কে চাচাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার চরডাঙ্গা গ্রামের শিশু রহমান, তালহাজ ও রাফি মিলে বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলতে যায়। এক পর্যায়ে রহমান ও তালহাজ পার্শ্ববর্তী পুকুরের পানিতে পড়ে যায়। ওই সময় রাফি দৌঁড়ে গিয়ে রহমান ও তালহাজের বাড়িতে খবর দিলে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে। পরে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. প্রিয়া মন্ডল বলেন, ‘দুই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102