ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৪-১ গোলে মেক্সিকোকে হারিয়ে ফাইনালে ব্রাজিল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ আগস্ট, ২০২১
  • ৩৬ বার পঠিত

অলিম্পিকে স্বর্ণ জয়ের মিশনে দুর্দান্ত খেলছে ব্রাজিলের অনুর্ধ্ব ২৩ দল। কোপা আমেরিকায় চমক দেখানো রিচার্লিসনকে নিয়ে গড়া এই দল সামলাচ্ছেন বিশ্বের অন্যতম রাইটব্যাক দানি আলভেস।

ফাইনালে ওঠার লড়াইয়ে জাপানের কাসিমা স্টেডিয়ামে মঙ্গলবার বিকেল পাঁচটায় শক্তিশালী মেক্সিকোর মুখোমুখি হয়েছে ব্রাজিল।

মেক্সিকো অনুর্ধ্ব ২৩ দল যে কতটা শক্তিশালী তা হাড়ে হাড়েই টের পেয়েছে ব্রাজিল। ৯০ মিনিটেও মেক্সিকোর জালে বল জড়াতে পারেনি ব্রাজিল। তাই খেলা গড়িয়ে অতিরিক্ত ৩০ মিনিটে।

অতিরিক্ত ৩০ মিনিটও জালের দেখা পায়নি দুই দলের কেউ। ফলে খেলা গড়াল টাইব্রেকারে। সেখানেই শেষ হাসি ফুটল ব্রাজিল শিবিরে।

মেক্সিকোকে ৪-১ গোলে হারিয়ে টোকিও অলিম্পিকের ফাইনালে উঠে গেল ব্রাজিল।

টাইব্রেকারে ব্রাজিল অধিনায়ক দানি আলভেসের দুর্দান্ত শট হাতে লাগাতে পারলেও থামাতে পারেননি মেক্সিকো গোলরক্ষক গুইলার্মো ওচোয়া।

কিন্ত মেক্সিকোর এদুয়ার্দো আগুইরের দুর্বল শট রুখে দেন ব্রাজিল গোলরক্ষক সান্তোস। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

ব্রাজিলের হয়ে গ্যাব্রিয়েল মার্টিনেলির নেওয়া দ্বিতীয় শটটি মেক্সিকোর জালে প্রবেশ করে। কিন্তু এবারও মিস মেক্সিকো। দ্বিতীয় শট থেকে গোল পেতে ব্যর্থ হন ইয়োহান ভাস্কুয়েজ। বল মারেন পোস্টের বাইরে। ২-০ ব্যবধানে এগিয়ে যায় ব্রাজিল।

ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন ব্রুনো গুইমারেজ। এটাও গোল। ওচোয়া ঝাঁপিয়ে পড়েও ঠেকাতে পারেনননি তার শটটি।
এবার মেক্সিকোর হয়ে জালে বল জড়াতে সক্ষম হন কার্লোস রদ্রিগেজ। ব্যবধান দাঁড়ায় ৩-১।

ব্রাজিলের হয়ে চতুর্থ শট নিতে আসেন রেইনার। এই বল জালে জড়ালে মেক্সিকোর আর শট নেওয়ার প্রয়োজন পড়বে না।

সেই কাজটিই করেন রেইনার। মেক্সিকোর গোলরক্ষক গুইলার্মো ওচোয়কে পরাস্ত করলেন রেইনার। সাথে সাথে ফাইনালে ওঠার উল্লাসে মেতে ওঠে ব্রাজিল।

বিস্তারিত আসছে…..

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102