ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের পর যা বললেন ‘ম্যাচ সেরা’ নাসুম

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি তিন সংস্করণেই অস্ট্রেলিয়াকে হারানোর স্বাদ পেল বাংলাদেশ। মঙ্গলবার (৩ আগস্ট) ৫ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়াকে ২৩ রানে হারায় বাংলাদেশ। এর আগে ৪ বার টি-টোয়েন্টি ম্যাচের অস্ট্রেলিয়ার মুখোমুখি হয় বাংলাদেশ। সবকয়টি ম্যাচই ছিল টি-টোয়েন্টি বিশ্বকাপে আর প্রত্যেকবারই বাংলাদেশ হেরেছিল।

এদিন, মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে বাংলাদেশ। সহজ টার্গেট তাড়া করতে নেমে নাসুম আহমেদের স্পিনে বিভ্রান্ত হয়ে ১০৮ রানে অলআউট হয় অজিরা। এর ফলে, অজিদের ২৩ রানে হারিয়ে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। একই সঙ্গে টাইগাররা পেল অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়।

অস্ট্রেলিয়াকে এ ম্যাচে এমন ধরাশায়ী করার অন্যতম নায়ক স্পিনার নাসুম আহমেদ। মাত্র ১৯ রান দিয়ে প্রতিপক্ষের ৪ উইকেট তুলে নেন তিনি। তার বোলিং ফিগার ৪-০-১৯-৪। সঙ্গত কারণেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে তার হাতে। তবে ম্যাচ শেষে এক ভিডিও বার্তায় নাসুম জানালেন, তিনি একা নন, সম্মিলিত প্রচেষ্টায় এসেছে এই জয়।
তিনি বলেন, অস্ট্রেলিয়া দলকে হারানোর ব্যাপারে একটাই চাওয়া ছিল যেন আমরা জয় পাই। কাল আমি দোয়াও করছিলাম যে, আল্লাহ এখনও আমরা একটা ম্যাচও জিতিনি, যেন এবার জিততে পারি। তো সবাই মিলে চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ সফল হয়েছি। সবার ইচ্ছা ছিল ভালো কিছু একটা করে দেখানোর। ওই ইচ্ছের কারণে আমরা সফল হয়েছি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102