ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১০ জন করোনায় ও উপসর্গ নিয়ে ১২ জনের মৃত্যু হয়েছে।
বুধবার (৪ আগস্ট) মমেক হাসপাতালের করোনা ইউনিটের ফোকালপারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে গতকাল মঙ্গলবার (৩ আগস্ট) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ১৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ছয়জন মারা গেছেন করোনা শনাক্ত হয়ে। বাকি ১১ জন করোনা উপসর্গ নিয়ে।