ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কিশোরগঞ্জে নতুন করে ১৫৮ জনের করোনা শনাক্ত, ২ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৭ বার পঠিত

কিশোরগঞ্জে করোনায় নতুন করে মঙ্গলবার (৩ আগস্ট) রাত ১০টা পর্যন্ত ১৫৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময়ে করোনায় আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯ হাজার ৭৬৮ জন এবং মোট মৃত্যুবরণ করেছেন ১৬৩ জন।

নতুন আক্রান্তদের মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৫৪ জন, হোসেনপুরে ৫ জন, তাড়াইলে একজন, পাকুন্দিয়ায় ২০ জন, কটিয়াদীতে ১১ জন, কুলিয়ারচরে ৪ জন, ভৈরবে ৩৩ জন, নিকলীতে ২ জন, বাজিতপুরে ২৫ জন, ইটনায় ২ জন ও অষ্টগ্রামের একজন রয়েছেন। সিভিল সার্জন ডা. মুজিবুর রহমান মঙ্গলবার রাত ১১টার দিকে এসব তথ্য জানিয়েছেন।

সিভিল সার্জন আরও জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৬ জন। এ পর্যন্ত জেলায় মোট ৬ হাজার ৮২২ জন সুস্থ হয়েছেন। বর্তমানে জেলায় সর্বেমোট আক্রান্ত রোগীর সংখ্যা ২ হাজার ৭৮৩ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৮৮৪ জন, হোসেনপুরে ২০৭ জন, করিমগঞ্জে ৫৮ জন, তাড়াইলে ৪৩ জন, পাকুন্দিয়ায় ২৪৫ জন, কটিয়াদীতে ৪২১ জন, কুলিয়ারচরে ৬৩ জন, ভৈরবে ৫২৬ জন, নিকলীতে ৪১ জন, বাজিতপুরে ১৮৯ জন, ইটনায় ৩০ জন, মিঠামইনে ৩২ জন ও অষ্টগ্রামে ৪৪ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102