ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সাহিত্যিক বুদ্ধদেব গুহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

শ্বাসকষ্টসহ একাধিক সমস্যা নিয়ে আবারও হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের সাহিত্যিক বুদ্ধদেহ গুহ।

গত তিন দিন ধরে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ৮৫ বছরের এই লেখক।

মঙ্গলবার তার রক্তচাপ কমে যাওয়ায়, শারীরিক পরিস্থিতি বিবেচনা করে তাকে হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত করা হয়েছে। খবর আনন্দবাজান পত্রিকার।

এ বছরের এপ্রিলে করোনাসংক্রমিত হওয়ার পর থেকেই কোভিড-পরবর্তী নানা সমস্যায় ভুগছিলেন অশীতিপর এ সাহিত্যিক।

হাসপাতাল সূত্রে জানিয়েছে, শ্বাসকষ্টজনিত সমস্যার পাশাপাশি বুদ্ধদেবের মূত্রনালীতে সংক্রমণ ধরা পড়েছে। এ ছাড়া, তার লিভার এবং কিডনিতেও সামান্য সমস্যা রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

বুদ্ধদেবের কোভিড পরীক্ষা করা হয়েছে। তবে তাতে করোনার সংক্রমণ মিলেনি। দৃষ্টিশক্তির সমস্যায় ভোগা বুদ্ধদেব বয়সজনিত সমস্যাতেও ভুগছেন।

তবে মূত্রনালীর সংক্রমণই এখন মূল সমস্যা বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এ ছাড়া, বুদ্ধদেবের দেহে অ্যামোনিয়ার মাত্রাও বেশি ধরা পড়েছে।

প্রয়োজনে প্রতি মিনিটে ২ লিটার করে তাকে অক্সিজেন দিতে হচ্ছে বলা হয়েছে। তাকে গ্যাস্ট্রোএনট্রোলজিস্ট, পালমোনোলজিস্ট, নেফ্রোলজিস্ট এবং কার্ডিওলজিস্টদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102