রাজধানীর পল্লবী থানার প্রতারণার মামলায় হেলেনা জাহাঙ্গীরের অন্যতম সহযোগী হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে সাত দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করা হয়েছে।
বুধবার (৪ আগস্ট) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মো.আল হেলাল। একই সঙ্গে মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে প্রত্যেকের সাত দিন করে রিমান্ডের আবেদন করেন। আবেদন বিষয়ে আজ বিকেল তিনটার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দেবদাস চন্দ্র অধিকারীর আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুর সোয়া দুইটায় সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন (জিআর) শাখা থেকে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার (৩ আগস্ট) সকালে রাজধানীর গাবতলী এলাকা থেকে হাজেরা খাতুন এবং সানাউল্ল্যাহ নূরীকে গ্রেফতার করে র্যাব।
হাজেরা খাতুন জয়যাত্রা ফাউন্ডেশনের ডিজিএম ও জয়যাত্রা টিভির জিএম (অ্যাডমিন) হিসেবে দায়িত্বরত ছিলেন। আর সানাউল্ল্যাহ নূরী জয়যাত্রা টিভির প্রতিনিধি সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করতেন।