ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে করোনায় একদিনে রেকর্ড ২০ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সিলেটে আরও ২০ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যায় এ বিভাগে এটাই সর্বোচ্চ। এছাড়া গত ২৪ ঘণ্টায় সিলেটে নতুন করে করোনা সংক্রমণ ধরা পড়েছে ৭১৫ জনের শরীরে। আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় এসব তথ্য জানিয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার (৩ আগস্ট) সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে ২০ জন মারা গেছেন। তাদের মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জনসহ সিলেট জেলাতেই মারা গেছেন ১৬ জন। এছাড়া সুনামগঞ্জে ৩ জন ও হবিগঞ্জে একজন মারা গেছেন।

করোনায় গত ২৪ ঘণ্টায় সিলেটে এতো মানুষের মৃত্যু এর আগে হয়নি। সর্বশেষ গত ২৮ ও ৩০ জুলাই মারা যান ১৭ জন করে। সবমিলিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা এখন ৭৪৮ জন। তন্মধ্যে সিলেট জেলায় ৫৯৯ জন, সুনামগঞ্জে ৫৫ জন, মৌলভীবাজারে ৬১ জন ও হবিগঞ্জে ৩৫ জন মারা গেছেন।

সর্বশেষ ২৪ ঘন্টায় বিভাগে ৭১৫ জনের শরীরে করোনার অস্তিত্ব ধরা পড়েছে। ১ হাজার ৯১০ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। শনাক্তের হার ৩৭.৪৩ ভাগ। এ নিয়ে সিলেটে করোনাক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২ হাজার ৭৩০ জনে। সর্বোচ্চ ২৬ হাজার ৬৭৫ জন আক্রান্ত হয়েছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে ৫ হাজার ২ জন, মৌলভীবাজারে ৫ হাজার ৯৩৯ জন ও হবিগঞ্জে ৫ হাজার ১১৪ জন আক্রান্ত হয়েছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা থেকে মুক্তি পেয়েছেন ৩০৩ জন। তাদের নিয়ে বিভাগে ৩১ হাজার ৯৭৩ জন সুস্থ হয়ে ওঠেছেন। বর্তমানে সিলেটজুড়ে ৪৬৭ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসাধীন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102