নায়িকা পরীমণিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বাসা থেকে বিপুল মাদক উদ্ধার করা হয়েছে।
৪ আগস্ট বুধবার সন্ধ্যা ৬টার পর তাকে আটক করা হয়।
এর আগে তার বনানীর বাসায় ‘সুনির্দিষ্ট কিছু অভিযোগের’ ভিত্তিতে অভিযান চালায় র্যাব। বিকেল ৪টার দিকে পরীমণির বাসায় এ অভিযানে চালানো হয়।
সম্প্রতি ঢাকার সাভারের বোটক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন নায়িকা পরীমণি। ওই ঘটনায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছিলেন, তারা আবার জামিনও পেয়ে গেছেন। সে সময় একাধিক ক্লাবে পরীমণির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা।
গেল ৮ জুন রাতে পরীমণি অভিযোগ করেন ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাকে ধর্ষণের চেষ্টা ও হত্যার চেষ্টা চালান। ১৩ জুন তিনি নাসির, তুহিন সিদ্দিকী ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন। সেদিনই নাসির ও তুহিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
মামলার পরপরই উত্তরা থেকে নাসির, তুহিনকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ। বর্তমানে নাসির জামিনে থাকলেও তুহিন কারাগারে আছেন।