ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

টাইগারদের কাছে টানা দুই হার, অস্ট্রেলিয়াদের দর্পচূর্ণ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

এই অস্ট্রেলিয়া খেলতেই চায় না বাংলাদেশের সঙ্গে। গত ১৫ বছরে মাত্র ৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল দুই দল, সেটিও আবার বৈশ্বিক আসরে। এই প্রথমবার দ্বিপক্ষীয় পাঁচ ম্যাচের সিরিজ খেলতে এসেছে অজিরা। এসেই যেন বড় বিপদে পড়ে গেল ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়া।

সিরিজের প্রথম দুই ম্যাচেই হেরে গেল বাংলাদেশের কাছে। ১২২ রানের লক্ষ্যে খেলতে নেমে ৫ উইকেটে জয় তুলে নিয়েছে টাইগাররা।

ব্যাট করতে নেমে ১৩ রানেই বিদায় নেন দুই ওপেনার সৌম্য সরকার ও নাঈম শেখ। মিচেল স্টার্কের বলে বোল্ড হয়ে সৌম্য ফেরেন রানের খাতা খোলার আগে। নাঈমকে জশ হ্যাজেলউড ফেরান ৯ (১৩) রানে।

দুই ওপেনারকে হারিয়ে বিপাকে পড়া দলের হাল ধরেন সাকিব আল হাসান ও শেখ মেহেদী হাসান। দুইজন মিলে জুটি বাঁধেন ৩৭ রানের। ২৫ রানে সাকিবকে বোল্ড করে জুটি ভাঙেন অ্যান্ড্রু টাই।

সাকিবের বিদায়ের পরের ওভারেই মাহমুদউল্লাহ রিয়াদকে শূন্য রানে বোল্ড করে ফেরান অ্যাস্টন অ্যাগার। রিয়াদের পর মেহেদী ফিরেন ২৩ (২৪) রানে অ্যাডাম জাম্পার বলে স্টাম্পিং হয়ে।

দলীয় ৬৭ রানে ৫ ব্যাটসম্যানের বিদায়ের পর আর উইকেট হারাতে হয়নি বাংলাদেশকে। আফিফ হোসেন (৩৭) আর নুরুল হাসান সোহানের (২২) অনবদ্য ৫৬ রানের জুটিতে ১ ওভার ২ বল আগে ৫ উইকেটের জয় নিশ্চিত করে বাংলাদেশ। সঙ্গে অজিদের দাম্ভিকতার দর্পচূর্ণ করে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

অজিদের পক্ষে ১টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, জশ হ্যাজেলউড, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা ও অ্যান্ড্রু টাই।

এর আগে সন্ধ্যা টস জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়ে অজি ব্যাটসম্যানরা। ইনিংসের তৃতীয় ওভারেই ওপেনার অ্যালেক্স ক্যারি বিদায় নেন ১১ রানে মোস্তাফিজের বলে বোল্ড হয়ে।

ষষ্ঠ ওভারে শেখ মেহেদীর বলে ক্যাচ দিয়ে জশ ফিলিপের ১০ রানে বিদায়ে আরও বিপাকে পরে দল। তবে মিচেল মার্শ আগলে রাখেন একপাশ। মইসিস হ্যানরিক্সকে নিয়ে স্কোর কার্ডে যোগ করেন ৫৭ (৫২) রান।

দুইজনের জুটি ভাঙে সাকিবের বলে বোল্ড হয়ে হ্যানরিক্সের ৩০ রানে বিদায়ের মধ্য দিয়ে। এরপর দলীয় ৯০ রানের মাথায় মার্শকে ৪৫ (৪২) রানে ফিরিয়ে স্বস্তি ফেরান শরিফুল ইসলাম।

শেষে মিচেল স্টার্কের ১৩ রানে ভর করে ৭ উইকেটে ১২১ রান তোলে অজিরা। বাংলাদেশের পক্ষে ৩ উইকেট নেন মোস্তাফিজ। ২ উইকেট নেন শরিফুল ও ১টি করে উইকেট নেন সাকিব এবং শেখ মেহেদী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102