ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বগুড়ায় র‍্যাবের হাতে গাঁজা ও ফেন্সিডিলসহ ২ জন গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত

সঞ্জু রায়, বগুড়া জেলা প্রতিনিধি: বগুড়ায় ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। মঙ্গলবার পৃথক দুই অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- শহরের চকসূত্রাপুর এলাকার আঃ মোত্তালেবের ছেলে রাসেল ব্যাপারী(২৮) এবং নিশিন্দারা মধ্যপাড়া এলাকার মৃত জব্বার শেখের ছেলে সাব্বির শেখ(৩১)।
র‌্যাব ক্যাম্পের কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে চকসূত্রাপুর এলাকা থেকে ৭ বোতল ফেন্সিডিল, একটি মোটর সাইকেল, ০২ টি মোবাইল, ০৩ টি সীম এবং নগদ ৪ হাজার ৯০০ টাকাসহ রাসেলকে গ্রেফতার করা হয়।
অপরদিকে , ওইদিন রাত ১০টার দিকে গাবতলী উপজেলার পাঁচকাতুলী নয়াপাড়া এলাকা থেকে ৩ কেজি গাঁজা, ০২ টি মোবাইল, ০২ টি সীম এবং নগদ ১ হাজার ৫০০ টাকাসহ সাব্বিরকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল ও গাঁজা বগুড়ার বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য বগুড়া সদর ও গাবতলী থানায় সোপর্দ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102