ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আবদুল মুহিতকে নিয়ে মিথ্যা খবর না ছড়ানোর অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২৭ বার পঠিত
ছবি-সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

বুধবার রাত সাড়ে ১১টায় আবদুল মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ কথা জানান।

করোনায় আক্রান্ত আবদুল মুহিতকে গত বৃহস্পতিবার বিকালে সিএমএইচে ভর্তি করা হয়। ২৫ জুলাই তার শরীরে করোনা সংক্রমণের বিষয়টি শনাক্ত হয়।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্থা গতকালের (মঙ্গলবার) চেয়ে আজ ভালো আছে।

রাত সাড়ে ১১টায় আব্দুল মোমেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি জানান, আবদুল মুহিতের অক্সিজেন স্যাচুরেশন ৯৬। রাতে তিনি বাংলাদেশ-অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলা দেখেছেন। রাতে খেয়ে ঘুমোনোর চেষ্টা করছেন। আবদুল মুহিতকে নিয়ে মিথ্যা খবর না ছড়ানোর অনুরোধ জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102