ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রামেক হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে মৃত্যু হয়েছে আরও ১৭ জনের। চিকিৎসাধীন অবস্থায় বুধবার (০৪ আগস্ট) সকাল ৯টা থেকে বৃহস্পতিবার (০৫ আগস্ট) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে এরা মারা যান।

এই এক দিনে রাজশাহীর পাঁচজন, নাটোরের চারজন, চাঁপাইনবাবগঞ্জের তিনজন, পাবনার তিনজন, নওগাঁর একজন এবং কুষ্টিয়ার একজন করে মারা গেছেন। এদের মধ্যে করোনায় ছয়জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে আটজন এবং করোনা নেগেটিভ হয়ে তিনজন মারা গেছেন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী ঢাকা পোস্টকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নাটোরের তিনজন, রাজশাহীর একজন, চাঁপাইনবাবগঞ্জের একজন এবং নওগাঁর একজন মারা গেছেন করোনা সংক্রমণে। করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে মারা গেছেন রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, পাবনার দুজন এবং নাটোরের একজন। করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় রাজশাহী, পাবনা এবং কুষ্টিয়ার একজন করে মারা গেছেন।

পরিচালক আরও জানান, গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ চারজন মারা গেছেন হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডে। এ ছাড়া ১৬ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে তিনজন করে, ৪ নম্বর ওয়ার্ডে দুজন এবং নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ), ১, ৫, ১৪, ২২ ও ২৫ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন।

বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৫১৩ শয্যার রামেক করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন রাজশাহীর ১৭০ জন, চাঁপাইনবাবগঞ্জের ৪০ জন, নাটোরের ৫৭ জন, নওগাঁর ৩২ জন, পাবনার ৬৬ জন, কুষ্টিয়ার আটজন, চুয়াডাঙ্গার পাঁচজন, জয়পুরহাটের তিনজন, বগুড়ার দুজন এবং ঝিনাইদহ জেলার একজনসহ মোট ৩৯১ জন। ২০ শয্যার আইসিইউতে ভর্তি ছিলেন ২০ জন।

এদের মধ্যে করোনা নিয়ে এ পর্যন্ত ভর্তি রয়েছেন ১৮৮ জন। এ ছাড়া উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন ১২৬ জন। করোনা ধরা পড়েনি হাসপাতালে ভর্তি ৭৭ জনের নমুনায়। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৩৯ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ৩৬ জন।

এর আগে বুধবার (০৪ আগস্ট) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল ল্যাবে ৯৪ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে করোনা ধরা পড়েছে ৩৩ জনের নমুনায়। একই দিনে রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে নমুনা পরীক্ষা হয়েছে আরও ২৮২ জনের। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ৪৫ জনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীর ২৩ দশমিক ৭১ শতাংশ এবং চাঁপাইনবাবগঞ্জের ১৭ দশমিক ৪৮ শতাংশ নমুনায় করোনা শনাক্ত হয়েছে।

প্রসঙ্গত, রামেক হাসপাতালের করোনা ইউনিটে গত ১ আগস্ট ১৮ জন, ২ আগস্ট ১৫ জন, ৩ আগস্ট ১৯ এবং ৪ আগস্ট ১৪ জনসহ ৬৬ জন মারা যান। এর মধ্যে করোনায় ২৪ জন, করোনা সংক্রমণের উপসর্গ নিয়ে ৩৪ জন এবং করোনা নেগেটিভ সত্ত্বেও অন্যান্য শারীরিক জটিলতায় আটজনের মৃত্যু হয়।

গত বছরের এপ্রিল থেকে এই বছরের জুলাই পর্যন্ত রামেক হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৩৯ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছেন ২ হাজার ৫১১ জন।

এই ১৫ মাসে মারা গেছেন ১ হাজার ৬০৯ জন। এর মধ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫২৬ জনের। অন্যদের মৃত্যু হয়েছে উপসর্গ নয়তো অন্যান্য শারীরিক জটিলতায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102