ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

২৪ ঘণ্টায় বরিশালের দুই হাসপাতালে করোনা ও উপসর্গে ২১ রোগীর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৫ বার পঠিত

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ড এবং করোনা ডেডিকেটেড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিগত ২৪ ঘণ্টায় ২১ রোগীর মৃত্যু হয়েছে। এখনও শেবাচিমে চিকিৎসাধীন রয়েছেন ৩৪৩ জন এবং জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৪৩ জন রোগী।

এদিকে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় সবশেষ ৪৮.১৪ ভাগ করোনা শনাক্ত হয়েছে।

হাসপাতালের পরিচালক কার্যালয় সূত্র জানায়, গত বুধবার শেবাচিমের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩৪৯ জন রোগী। বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় চিকিৎসায় সুস্থ হয়ে করোনা ওয়ার্ড ত্যাগ করেছেন ২৮ রোগী। একই সময়ে ১২ জন করোনা আক্রান্ত এবং উপসর্গ নিয়ে মোট ৪১ জন রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। বিগত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ২ জন করোনা আক্রান্তসহ ১৯ জন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিল ৩৪৩ রোগী।

এদিকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত বিগত ২৪ ঘণ্টায় জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২ রোগীর মৃত্যু হয়েছে। ২ জনের করোনা পজেটিভ ছিল। বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ১শ’ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ৪৩ রোগী। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মলয় কৃষ্ণ বড়াল এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ১৭ মার্চ শেবাচিমে করোনা ওয়ার্ড চালুর পর থেকে এ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ১ হাজার ১শ’ ৬৫ রোগীর মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা পজেটিভ ছিল ৩৩৪ জনের।

এদিকে সদ্য করোনা ডেডিকেটেড হিসেবে ঘোষিত জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই দিনে করোনা আক্রান্ত ও উপগর্স নিয়ে মোট ৪ জন রোগীর মৃত্যু হয়েছে।

অপরদিকে, মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় গত বুধবার রাতের সবশেষ রিপোর্টে ১৮৯ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৮.১৪ ভাগ। এর আগে গত ৫ জুলাই সর্বাধিক ৭৩.৯৪ ভাগ করোনা শনাক্ত হয়েছিল পিসিআর ল্যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102