ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আইসোলেশনে অক্সিজেন লাইনের জন্য স্বাস্থ্যমন্ত্রীকে পররাষ্ট্রমন্ত্রীর ডিও লেটার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত
বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ডিও লেটার পাঠান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবুল মোমেন

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নতুন বহির্বিভাগের ১০তলা ভবনের চতুর্থ ও পঞ্চম তলা আইসোলেশনের জন্য প্রস্তুত। কেবল সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন না থাকায় সাড়ে চারশ’ শয্যার আইসোলেশন সেন্টার চালু করা সম্ভব হচ্ছে না।

সংশ্লিষ্টরা বলছেন, সাড়ে চারশ’ শয্যার এই আইসোলেশন সেন্টারটি চালু হলে সিলেটে কোভিড চিকিৎসা সংকট অনেকটাই কমবে। তাই বহির্বিভাগের ১০ তলাভবনের চতুর্থ ও পঞ্চম তলায় সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজনের ব্যবস্থা নিতে বুধবার স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেককে ডিও লেটার পাঠান সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবুল মোমেন।

ডিও লেটারে পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, সারা বাংলাদেশের ন্যায় অতি সম্প্রতি সিলেটেও করোনা মহামারি প্রকট আকার ধারণ করেছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ ভবন উর্ধ্বমুখী সম্প্রসারণের মাধ্যমে তৃতীয় তলা থেকে ১০ তলায় উন্নিত করা হয়েছে। কিন্তু ভবনটিতে সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন করা হয়নি।

আব্দুল মোমেন বলেন, ভবনটির চতুর্থ ও পঞ্চম তলা করোনা আইসোলেশন সেন্টারের জন্য প্রস্তুত রয়েছে। দুই তলায় সাড়ে ৪শ’ শয্যা প্রস্তুত করা হয়েছে। কিন্তু কেবল সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজন না থাকায় আইসোলেশন সেন্টার চালু করা যাচ্ছে না। এই মহামারিকালে সিলেটের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতে ভবনটির চতুর্থ ও পঞ্চম তলায় সেন্ট্রাল অক্সিজেন লাইন সংযোজনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।

এর আগে বিষয়টি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথাও বলেন পররাষ্ট্রমন্ত্রী।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102