ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চেকপোস্টে পুলিশ সদস্যকে পিষে দিল মাইক্রোবাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত
নিহত মো. রাব্বী ভূঁইয়া

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের দোহাজারী হাইওয়ে থানার সামনে বসানো চেকপোস্টে মাইক্রোবাস চাপায় কর্তব্যরত পুলিশ সদস্য (কনস্টেবল) মো. রাব্বী ভূঁইয়া (২৭) নিহত এবং আরাফাত হোসেন নামে আরেকজন সহকর্মী আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার সকাল পৌনে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বী ভূঁইয়া নরসিংদী জেলার পলাশ থানার মালিথা চরসিন্দু এলাকার মোজাম্মেল হকের ছেলে। নিহত ও আহত দু’জনই দোহাজারী হাইওয়ে থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানা সূত্রে জানা যায়, থানার সামনে চেকপোস্ট বসায় হাইওয়ে থানা পুলিশ। কক্সবাজার থেকে চট্টগ্রামগামী সাদা রংয়ের মাইক্রোবাস (চট্টমেট্রো-চ-১১-৫২২৫) চেকপোস্ট দেখে গাড়ির গতি কমিয়ে দেয়। কিন্তু চেকপোস্টের সামনে এসে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালানোর সময় চেকপোস্টে থাকা মো. রাব্বী ভূঁইয়াকে চাপা দেয়। মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। এসময় কনস্টেবল মো. আরাফাত হোসেন মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হন। তিনি দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, মাইক্রোবাস চাপায় পুলিশের এক সদস্য নিহত ও আরেকজন আহত হয়েছেন। মাইক্রোবাসটি দোহাজারী পৌরসভা এলাকায় রাস্তায় ওপর রেখে অজ্ঞাত চালক পালিয়ে গেছে। মাইক্রোবাস জব্দ করে দোহাজারী হাইওয়ে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102