ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হঠাৎ আ` লীগ নেতাকে এলোপাতাড়ি কুপিয়ে ফাঁকা গুলি করে পালাল ৪-৫ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৬ বার পঠিত
আহত নেতা হারুনুর রশিদকে মুমূর্ষু অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে

লক্ষীপুরে আওয়ামী লীগের স্থানীয় নেতা হারুনুর রশিদের ওপর হামলা চালানো হয়েছে। তাকে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলিবিদ্ধ করে হত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। মুমূর্ষু অবস্থায় লক্ষীপুর সদর হাসপাতালে ভর্তির পর বুধবার রাত সাড়ে ১০ টার দিকে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এর আগে রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের আলমপুর গ্রামে ওই হামলার ঘটনা ঘটে। আহত হারুন স্থানীয় ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মৃত হোসেন আহমদের ছেলে।

এদিকে হামলার সুনির্দিষ্ট কারণ জানাতে পারেনি সংশ্লিষ্ট কেউ। তবে পুলিশ বলছে, সিএনজিযোগে এসে ৪-৫ জন দুর্বৃত্ত এ হামলা চালায়। এ ঘটনার তদন্তসহ জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

প্রত্যক্ষদর্শী, স্বজন ও পুলিশ জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা হারুন তার বাড়ির পাশে চায়ের দোকানে আড্ডারত অবস্থায় ছিলেন। হঠাৎ সিএনজিযোগে ৪-৫ জন এসে তার ও্পর অতর্কিত হামলা চালায়। তখন তাকে এলোপাতাড়ি কুপিয়ে তার দুই হাতের কবজি , পা ও মাথা রক্তাক্ত জখম করে। আতঙ্ক ছড়াতে কয়েকটি ফাঁকা গুলি ও বোমা বিস্ফোরণ ঘটিয়ে তারা পালিয়ে যায়।
পরে তাকে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে এলাকার একটি হাসপাতালে ও পরে লক্ষীপুর হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর অবস্থার অবনতিতে তাকে ঢাকায় পাঠানো হয়।

এদিকে, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষীপুর -২ আসনের এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন বলেন, আওয়ামী লীগ নেতার ওপর সন্তাসী হামলায় বিএনপি-জামায়াত জড়িত। তারা শান্তিপূর্ণ পরিবেশকে আবারো নষ্ট করতে চাইছে। জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তিনি।

এ ব্যাপারে লক্ষীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, সিএনজিযোগে এসে ৪-৫ জন দুর্বৃত্ত এ হামলা চালা।, এ ঘটনার তদন্তসহ জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102