ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পরীমণির পাশে কাল দেখা যায়নি চয়নিকা চৌধুরীকে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত
পরীমণির পাশে কাল দেখা যায়নি চয়নিকা চৌধুরীকে

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত অভিনেত্রী পরীমণিকে গতকাল বুধবার আটকের পর উত্তরায় র‌্যাব সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। অভিযানে তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। র‌্যাব অভিযানের পূর্বমুহূর্তে ফেসবুক লাইভে এসে বিভিন্ন কথাও বলেন পরীমণি। এর আগে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় পরীমণির সাথে বরাবরই দেখা গেছে নির্মাতা চয়নিকা চৌধুরীকে। উত্তরা বোট ক্লাব কাণ্ডের সময় বিষয়টি আরও বেশি দৃষ্টিগোচর হয় অনেকের। পরী যখন নিজ বাসায় সংবাদ সম্মেলন করেন তখন শুরু থেকে শেষ পর্যন্ত চয়নিকা চৌধুরীকে বিশেষ ভূমিকা নিতে দেখা গেছে। এমনকি পরবর্তীতে ডিবি অফিসেও গিয়েছেন পরীর সাথে। তখন পরীমণি চয়নিকাকে নিজের ‘মা’ হিসেবে অভিহিত করেন আর চয়নিকাও পরীকে নিজের মেয়ের স্নেহে গ্রহণের কথা বলেন।

জানা গেছে, বোট ক্লাব ইস্যু পরবর্তী বিভিন্নভাবে পরীর পরামর্শক হিসেবে ছিলেন চয়নিকা। অথচ কাল যখন পরীর বাসায় ৪ ঘণ্টা ধরে র‌্যাব অভিযান চালায় তখন আর দেখা পাওয়া যায়নি চয়নিকার। বিষয়টি অনেকেরই নজরে এসেছে। শুধু তাই নয়, কেউ কেউ চয়নিকাকে নিয়ে ট্রলও করছেন ফেসবুকে। আজাদ নামে একজন লিখেছেন, ‘সেই চৌধুরী এখন কোথায়?’ কবীর নামে এক সোশ্যাল ব্লগার লিখেছেন, ‘বিপদের সময় কাউকে পাওয়া যায় না। সেই নারী নির্মাতাও আরও নেই।’

বিষয়টি নিয়ে জানতে চাইলে চয়নিকা চৌধুরী বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘আমি সব সময় আমার সব শিল্পীদের প্রতি মানবিক এবং কেয়ারিং। সে আমার বিশ্বসুন্দরী ছবির শিল্পী। তার সাথে আমার কাজের সম্পর্ক। তার যেহেতু মা-বাবা নেই, তার জন্য আমার অবশ্যই মায়া ও ভালোবাসা কাজ করে। সেইদিন গিয়েছিলাম স্ট্যাটাস দেখে। কিন্ত কাল আমার যাওয়া-না যাওয়ায় কিছু আসে যায় না। কারণ বিষয়টা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। আর আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল।’
উল্লেখ্য, চয়নিকা চৌধুরী পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বসুন্দরী’তে অভিনয় করেছেন পরীমণি। সিনেমাটি মুক্তি পায় গত বছর। এ ছবিকে ঘিরেই চয়নিকা ও পরীর সখ্য আরও বাড়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102