ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বজ্রপাতে ১৬ জনের মৃত্যু : শোকে স্তব্ধ স্বজনরা, থামছে না কান্না

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ২৮ বার পঠিত
বউভাতের অনুষ্ঠানে যাওয়ার পথে বজ্রপাতে ১৭ জনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি; খুশির দিন মুহূর্তেই পরিণত হয় শোকে। চাঁপাইনবাবগঞ্জে বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে নিহত ১৬ জনের বাড়িতেই চলছে শোকের মাতম।

অভিভাবক হারিয়ে কী করবেন বুঝে উঠতে পারছেন না তবজুলের নাতনি সেলিনা খাতুন। এ ঘটনায় নিজের বাবা আর স্বামীকেও হারিয়েছেন তিনি। বলেন, তার এখন আর কোনো আশ্রয় নেই। স্বামী, বাবা, নানা-নানি, মামা-মামি, খালা সবাইকে হারিয়েছি। এখন আমার কী হবে জানি না। তার কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। তার আহাজারিতে এলাকাবাসীও চোখের পানি থামাতে পারছেন না।

বৃহস্পতিবার (৫ আগস্ট) সকালে সদর উপজেলার সূর্য নারায়ণপুর গ্রামে বর আল মামুনের নানার বাড়িতে গিয়ে দেখা যায় এমনই দৃশ্য। বরের নানা তবজুল ইসলামসহ এক বাড়িরই সাত সদস্য মারা গেছেন। তবজুল ইসলামের বাড়ির উঠানেই দাফন করা হয়েছে ছয়জনকে।

একই অবস্থা ডাইলপাড়া গ্রামে বর আল মামুনের বাড়িতেও। বজ্রপাতে নিজের বাবাকেও হারিয়েছেন তিনি। সঙ্গে আরও ১৬ স্বজনকে হারিয়ে তার পাগলপ্রায় অবস্থা। এভাবেই জীবনের আনন্দের দিন বিষাদে পরিণত হবে তা কল্পনাও করতে পারেননি তিনি।

জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ জানান, নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেয়া হয়েছে। এ ঘটনায় আহতদেরও খোঁজখবর নেয়া হচ্ছে।

বুধবার (৪ আগস্ট) নৌকাযোগে সদর উপজেলার নারায়ণপুর থেকে পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পাকা এলাকায় বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে পাঁচ নারীসহ ১৬ জনের মৃত্যু হয়। তাদের সবার বাড়ি সদর ও শিবগঞ্জ উপজেলায়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102