ads
বুধবার, ০৬ মে ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

দিনাজপুরের নবাবগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩০ বার পঠিত

বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পড়ে ডুবে দিনাজপুরের নবাবগঞ্জে নিহাত (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের এ ঘটনা ঘটে। শিশু নিহাত নবাবগঞ্জ উপজেলার নরহরিপুর গ্রামের মৃত নুরুজ্জামানের ছেলে।

নবাবগঞ্জের গোলাপগঞ্জ ইউপির চেয়ারম্যান রাশেদুল কবির বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার দুপুরে নিজ বাড়ির পাশে খেলা করছিল শিশু নিহাত। খেলার এক পর্যায়ে সবার অগোচরে হঠাৎ পুকুরের পানিতে পড়ে যায়। বেশ কিছুক্ষণ পর শিশুটিকে খোঁজা খোঁজির পর পুকুর থেকে ভাসমান অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে, শিশু নিহাতের পরিবারের লোকজন বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আবুল কাসেম তাকে মৃত ঘোষণা করেন।

বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আবুল কাসেম বলেন, শিশুটির স্বজনরা জানিয়েছেন বাড়ির পাশে খেলা করার সময় পানিতে পড়ে ডুবে যায়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসার আগে পথেই তার মৃত্যু হয়।
বিরামপুর থানার ওসি সুমন কুমার মহন্ত জানান, শিশুটির বাবা অনেক আগেই মারা গেছেন। ঘটনাস্থলে মা অনুপস্থিত থাকায় চাচাতো ভাই শাহিন নামের এক ব্যক্তিকে লাশটি হস্তান্তর করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102