ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্বনাথে শেখ কামালের জন্মবার্ষিকী পালিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত
সিলেটের বিশ্বনাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার সকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিআরডিবি হলরুমে শেখ কামালকে নিয়ে সীমিত পরিসরে আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুস শহিদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, যুক্তরাজ্য ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চেরাগ আলী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার, নির্বাচন অফিসার গোলাম সারওয়ার প্রমুখ।

সিলেটের বিশ্বনাথে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপদযাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে বৃহষ্পতিবার সকালে উপজেলা কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা আওয়ামী লীগ ও স্থানীয় প্রশাসন।

পরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিআরডিবি হলরুমে শেখ কামালকে নিয়ে সীমিত পরিসরে আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস।উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. কামরুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আব্দুস শহিদের পরিচালনায় আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব পংকি খান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ফারুক আহমদ, উপজেলা কৃষি অফিসার কনক চন্দ্র রায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ওয়াহিদ আলী, সদর ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, বিআরডিবি চেয়ারম্যান মহব্বত আলী জাহান, যুক্তরাজ্য ডরসেট আওয়ামী লীগের সভাপতি এআর চেরাগ আলী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান মূসা, উপজেলা প্রকৌশলী মো. আবু সাঈদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম সরকার,
নির্বাচন অফিসার গোলাম সারওয়ার প্রমুখ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102