ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কাফরুল থেকে কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১
  • ৫০ বার পঠিত

রাজধানীর উত্তর কাফরুল থেকে মো. রিয়াজ হাওলাদার (২০) ও মো. খাইরুল হাওলাদার (২২) নামে কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ঢাকা মেট্রো উত্তর বিভাগ। তাদের বরগুনার তালতলি থানা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

পিবিআই ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১৪ জুলাই বরগুনার তালতলীতে খাইরুল ও রিয়াজসহ তাদের সহযোগীরা হোসেনের পথরোধ করে উপর্যুপরি আঘাত করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে ওই হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিত্সাধীন আছে হোসেন।

এ ঘটনায় ভুক্তভোগী হোসেনের মা রোকেয়া বেগম (৪৫) বাদী হয়ে বরগুনা জেলার তালতলী থানায় মামলা করেন। এরপর আসামিরা বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকলেও রাজধানীর উত্তর কাফরুল থেকে তাদের গ্রেফতার করা হয়েছে।

#বিডি-প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102