ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনা বিভাগে ৩৬ জনের মৃত্যু, শনাক্ত ৭৬১

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

খুলনা বিভাগে ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৩৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৭৬১ জন। এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট ) বিভাগে ৩৪ জনের মৃত্যু ও ৮১৭ জনের করোনা শনাক্ত হয়েছিল। শুক্রবার (৬ আগস্ট ) বিভাগীয় স্বাস্থ্য অধিদফতর সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

স্বাস্থ্য পরিচালকের দফতর সূত্রে জানা যায়, ২৪ ঘণ্টায় বিভাগের মধ্যে সর্বোচ্চ ১০ জনের মৃত্যু হয়েছে কুষ্টিয়ায়। বাকিদের মধ্যে খুলনায় ৯ জন, ঝিনাইদহে ৬ জন, যশোরে ৫ জন, মেহেরপুরে ৪ জন; বাগেরহাট ও নড়াইলে একজন করে মারা গেছেন।

খুলনা বিভাগের মধ্যে প্রথম করোনা রোগী শনাক্ত হয় চুয়াডাঙ্গায় গত বছরের ১৯ মার্চ। করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট শনাক্ত হয়েছেন ৯৮ হাজার ৪৫৪ জন। আক্রান্ত হয়ে মারা গেছেন ২ হাজার ৫৯০ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৬ হাজার ৩৫৪ জন।

বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের জেলাভিত্তিক করোনা-সংক্রান্ত তথ্য বিশ্লেষণে দেখা যায়, খুলনা জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১৭৬ জনের। এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২৪ হাজার ৬৯০ জনের। মারা গেছেন ৬৬৬ জন। সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪২৮ জন।

বাগেরহাটে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২৯ জনের। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৩২৫ জনের। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৩০ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৪৩০ জন।

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় নতুন করে ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৫ হাজার ৯৭৯ জন এবং মারা গেছেন ৮৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ৭৬০ জন।

২৪ ঘণ্টায় যশোরে নতুন করে শনাক্ত হয়েছেন ১৩৫ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ১৯ হাজার ৫৬৭ জন। মোট মারা গেছেন ৩৭৯ জন এবং সুস্থ হয়েছেন ১৬ হাজার ১৮৩ জন।

নড়াইলে এক দিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৮ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৬৭ জনের। মোট মারা গেছেন ৯৭ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৯৭ জন।

মাগুরায় ২৪ ঘণ্টায় নতুন করে ২৪ জনের শনাক্ত হয়েছে। এ জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৩ হাজার ৩৯৯ জনের। মোট মারা গেছেন ৭৬ জন এবং সুস্থ হয়েছেন ২ হাজার ২০৯ জন।

ঝিনাইদহে এক দিনে নতুন করে ৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৯৩ জন। মোট মারা গেছেন ২২৩ জন এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ১৯৮ জন।

২৪ ঘণ্টায় কুষ্টিয়ায় নতুন করে শনাক্ত হয়েছেন ১১৬ জন। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ১৫ হাজার ৬১৮ জনের। মোট মারা গেছেন ৬০৮ জন এবং সুস্থ হয়েছেন ১১ হাজার ৯৬৭ জন।

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় নতুন করে ৫৯ জনের শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ২৬৭ জন। মোট মারা গেছেন ১৭২ জন এবং সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৯৯ জন।

মেহেরপুরে নতুন করে শনাক্ত হয়েছে ৭৬ জন। এ নিয়ে জেলায় মোট শনাক্ত হয়েছে ৪ হাজার ১৪৯। আক্রান্ত হয়ে মারা গেছেন ১৫৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ হাজার ৩৮৩ জন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102