ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিচারপতি এ কে এম ফজলুর রহমানের মৃত্যু, আইনমন্ত্রীর শোক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ আগস্ট, ২০২১
  • ৩৩ বার পঠিত

বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম ফজলুর রহমানের (৭৬) মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি।

আজ এক শোকবার্তায় আইনমন্ত্রী আনিসুল হক মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

মরহুম বিচারপতি ফজলুর রহমান ১৯৭৩ সালের ১৯ ফেব্রুয়ারি মুন্সেফ হিসেবে বিচারিক কর্মজীবন শুরু করেন এবং ১৯৮৯ সালে জেলা জজ পদে পদোন্নতি পান। এরপর তিনি হাইকোর্ট বিভাগের বিচারপতি পদে নিয়োগ পান। ২০১৩ সালে হাইকোর্ট থেকে অবসর গ্রহণ করলে সরকার তাঁকে প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদে নিয়োগ দেন। প্রশাসনিক আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান পদের দায়িত্ব পালন শেষে তিনি ২০১৯ সালে পূর্ণ অবসরে যান। কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি অত্যন্ত সুনামের সাথে চাকরি করেন।

মরহুম বিচারপতি ফজলুর রহমান গতরাতে রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন। মৃত্যকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102