ads
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিয়ানমারের জঙ্গলে ৪০ মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৩৭ বার পঠিত

মিয়ানমারে সামরিক জান্তা বাহিনী ক্ষমতা দখলের পর দেশটিতে কয়েকশ’ বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়াও কানি শহরে সামরিক বাহিনীর বিরুদ্ধে গড়ে ওঠা একটি মিলিশিয়া গ্রুপের সঙ্গেও সংঘাতের ঘটনা ঘটে। এতে শরীরে নির্যাতনের চিহ্নসহ ৪০টি মরদেহ উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন মিলিশিয়া গ্রুপটির এক সদস্য।

মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলের জাগাইং-এর কানির পার্শ্ববর্তী একটি জঙ্গল থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত একটি সশস্ত্র গোষ্ঠী ও জাতিসংঘে মিয়ানমারের দূত এমন তথ্য জানিয়েছেন।

সু চি সরকারের নিযুক্ত জাতিসংঘে মিয়ানমারের রাষ্ট্রদূত কিয়াও মোই তুন সংস্থাটির মহাসচিব আন্তনিও গুতেরেসকেও সম্প্রতি চিঠিতে এই তথ্য জানান। তিনি লিখেছেন, গত জুলাইতে তিনটি জায়গা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়েছে।
একে মানবতার বিরুদ্ধে অপরাধের স্পষ্ট প্রমাণ উল্লেখ করে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞা আরোপে নিরাপত্তা কাউন্সিল ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি। কিয়াও বলেন, দেশটিতে সামরিক বাহিনীর নিষ্ঠুরতা, হত্যা, গ্রেপ্তার থামার কোন লক্ষণ নেই।

উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে সামরিক জান্তা ক্ষমতা দখলের পর তার প্রতিবাদ জানিয়ে জাতিসংঘে বক্তৃতা দেন কিয়াও। পরে সামরিক সরকার তাকে বরখাস্ত করার ঘোষণা দিলেও তা প্রত্যাখ্যান ও রাষ্ট্রদূতের পদ ছাড়তে অস্বীকৃতি জানান যুক্তরাষ্ট্রে বসবাসরত এই কূটনীতিক।
সূত্র : ডয়চে ভেলে

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102