ads
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জিমির ৩ দিনের রিমান্ড মঞ্জুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ৬১ বার পঠিত

চিত্রনায়িকা পরীমণির কস্টিউম ডিজাইনার জুনায়েদ করিম জিমির ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শনিবার (৭ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ উর রহমানের আদালত এ রিমান্ডের এই আদেশ দেন। এর আগে দুপুর ১টা ৫০ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করেন।

গতকাল শুক্রবার (৬ আগস্ট) রাতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) বনানী থেকে জিমিকে আটক করা হয়। এরপর বনানী থানায় তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়।

গত বুধবার (৪ আগস্ট) সন্ধ্যায় প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণিকে আটক করে র‍্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিপুল পরিমাণ মাদক জব্দ করা হয়। আটকের পর তাকে নেয়া হয় র‍্যাবের সদর দপ্তরে। পরদিন ৫ আগস্ট পরীমণির বিরুদ্ধে মাদক মামলা দায়ের করে র‍্যাব। পরে তাকে আদালতে পাঠিয়ে ৪ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102