ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১১:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মেসিকে নিয়ে পিএসজি মালিকের ভাইয়ের টুইট

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৭ আগস্ট, ২০২১
  • ২৯ বার পঠিত

বার্সা ছেড়েছেন আর্জেন্টাইন তারকা ফুটবল লিওনেল মেসি- এটা পুরনো খবর। নতুন কোন ক্লাবে যাবেন সেটাই এখন জানার বিষয়। অনেকের ধারণা ফরাসি জায়ান্ট ক্লাব পিএসজিতে যাচ্ছেন তিনি। এবার সেই ধারণা আরো ঘণীভূত হলো। ইতোমধ্যেই পিএসজি মালিকের ভাইও ছয়বারের ব্যালন ডি’অর জয়ী তারকাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে টুইট করেছেন।

ফরাসি ক্লাবটির মালিক হলেন কাতারের বাদশা তামিম বিন হামাদ আল থানি। সম্প্রতি তার ছোট ভাই মেসিকে নিয়ে টুইটারে পোস্ট করেছেন। সেখানে স্পষ্ট বোঝা যাচ্ছেন যে, এবার পিএসজিতেই যোগ দিচ্ছেন ফুটবল জাদুকর।

তিনি তার টুইটে লেখেন, ‘তার (মেসি) সঙ্গে আমাদের আলোচনা শেষে হয়েছে। এখানো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।’

উল্লেখ্য, ছোট্ট একটা বিবৃতি দিয়ে মেসির বিদায়ের কথা জানিয়েছে ফুটবল ক্লাব বার্সেলোনা। ৯৯ শব্দের ওই বিবৃতির মাধ্যমেই ২১ বছরের সম্পর্কের ইতি ঘটেছে। এক সময়ে বলা হতো মেসি ও বার্সা একই আত্মা। সেই একই আত্মা আলাদা হয়েছে।

৮১০টি ম্যাচে ৬৮৩ গোল, ১০টি লা লিগা খেতাব, ৭টি কোপা ডেল রে, ৪টি চ্যাম্পিয়ন্স লিগ, ৩টি ক্লাব ওয়ার্ল্ড কাপ জেতার রেকর্ড অতীত হয়ে গেল। এই পরিসংখ্যান আর এগোবে না। লিয়োনেল মেসিকে আর খেলতে দেখা যাবে না বার্সেলোনার হয়ে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102