ads
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এক দিনেই টিকা পেলেন ২৭ লাখের বেশি মানুষ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ২০ বার পঠিত

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের প্রথম দিনে ২৭ লাখের বেশি মানুষ টিকা পেয়েছেন। এর মধ্যে প্রায় ২৫ লাখ মানুষকেই দেওয়া হয়েছে চীনের সিনোফার্মের টিকা। এছাড়া দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ৫৩ হাজার ৭৯৮ জন। সবমিলিয়ে দেশে এক দিনে টিকা নিয়েছেন ২৮ লাখ ৩৬ হাজার ৯৭০ জন।

শনিবার (৭ আগস্ট) রাতে স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, এক দিনে (৭ আগস্ট) সারাদেশে মোট ২৭ লাখ ৮৩ হাজার ১৭২ জনকে করোনার সংক্রমণ প্রতিরোধী টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ১৫ লাখ ১৪ হাজার ৯৩৮ এবং নারী ১২ লাখ ৬৮ হাজার ২৩৬ জন।

টিকাগ্রহীতাদের মধ্যে সিনোফার্মের টিকা পেয়েছেন ১৩ লাখ ৫৩ হাজার ৯১৭ পুরুষ ও ১১ লাখ ৪৫ হাজার ৫৩৪ জন নারী। আর মডার্নার টিকা পেয়েছেন এক লাখ ৬১ হাজার ১৯ জন পুরুষ ও এক লাখ ২২ হাজার ৭০২ জন নারী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত এক কোটি ৩০ লাখ ৭২ হাজার ৯৬৯ জন প্রথম ডোজের টিকা নিয়েছেন। তাদের মধ্যে সিনোফার্মের টিকা নিয়েছেন ৫৮ লাখ ১৭ হাজার ৩৩ জন। আর মডার্নার টিকা নিয়েছেন ১৩ লাখ ৮৫ হাজার ৬১৮ জন।

শনিবার সারাদেশে ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের টিকা বিষয়ক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেদনে নারী-পুরুষ পৃথক না করায় গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, সিলেট জেলার প্রথম দিনের গণটিকা প্রদানের সংখ্যা ভ্যাকসিনেশনের মূল প্রতিবেদনের সঙ্গে সংযুক্ত করা হয়নি।

প্রতিবেশী দেশ ভারতে এক দিনে ৮৬ লাখ টিকা প্রয়োগের রেকর্ড রয়েছে। গত ২২ জুন দেশটিতে এক দিনে ৮৬ লাখ টিকাকরণ হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বলা হয়, ভারতে এক দিনে ৮৬ লাখ ১৬ হাজার ৩৭৩ জনকে টিকা দেওয়া হয়েছে। এর আগে ২ এপ্রিল এক দিনে সবচেয়ে বেশি টিকা দেওয়া হয়েছিল ৪২ লাখ ৬৫ হাজার ১৫৭ জনকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102