ads
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আজই বার্সাকে আনুষ্ঠানিক বিদায় জানাচ্ছেন মেসি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৮ আগস্ট, ২০২১
  • ৩১ বার পঠিত

বৃহস্পতিবার রাতেই বার্সেলোনা ঘোষণা করে দেয়, মেসিকে তারা আর ধরে রাখতে পারছে না। ২১ বছরের সম্পর্কটাতে ইতি টানতেই হচ্ছে। এখানে আর কোনো পথ খোলা নেই। আর্থিক দৈন্যদশার কারণে মেসির সঙ্গে চুক্তি করা সম্ভব হচ্ছে না তাদের।

এই ঘোষণার পরই নিশ্চিত হয়ে যায়, বার্সার সঙ্গে মেসির সম্পর্ক শেষ হয়ে যাওয়ার কথা। এরই সঙ্গে জ্বল্পনা শুরু হয়ে যায়, তার গন্তব্য এরপর কোথায়? আগামী মৌসুমে কোন ক্লাবে খেলবেন তিনি।

যদিও এরই মধ্যে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে, নেইমারের ক্লাব পিএসজিতেই যোগ দিতে যাচ্ছেন মেসি। এ নিয়ে তার সঙ্গে চুক্তিও প্রায় সম্পন্ন হয়ে গেছে। তিন বছরের চুক্তি হচ্ছে তার সঙ্গে। সে সঙ্গে পারিশ্রমিক ধরা হচ্ছে প্রায় ৪০ মিলিয়ন উইরো (বাৎসরিক)। যা নেইমারের চেয়েও ৫ মিলিয়ন বেশি।

এবার জানা গেলো, আগামীকাল রোববার বাংলাদেশ সময় রাত ১০টার দিকে আনুষ্ঠানিকভাবে বার্সেলোনাকে গুডবাই জানাবেন মেসি। ন্যু ক্যাম্পে এ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। সেখানে উপস্থিত হবেন বর্তমান সময়ের সেরা এই ফুটবলার। সেখানেই তিনি সতীর্থ, কোচ এবং ক্লাব কর্মকর্তাদের কাছ থেকে বিদায় নেবেন।

বার্সেলোনা আগামীকাল রাতে হুয়ান গাম্পার ট্রফিতে জুভেন্টাসের মুখোমুখি হবে। তার ঠিক এক ঘণ্টা আগে সংবাদ সম্মেলনে কথা বলবেন মেসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102